• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে শিক্ষার্থী, কিশোরী ও নারীকে হিমাগারে আটকে রেখে নির্যাতনের অভিযোগ আ’লীগ নেতার ছেলের বিরুদ্ধে

দিনকাল বিডি / ৮৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে এক মেডিকেল শিক্ষার্থী, কিশোরী ও নারীকে হিমাগারে আটকে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের ছেলে আহসান উদ্দিন সরকার জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার সকালে রাজশাহী নগরের উপকণ্ঠ বায়া এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা হিমাগারের দুটি কক্ষ ঘিরে রেখেছেন এবং অভিযুক্তদের আটকে রাখার দাবি করছেন। আহত অবস্থায় মেডিকেল শিক্ষার্থী, ১৩ বছর বয়সী কিশোরী ও এক নারীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মেডিকেল শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে।
কিশোরী জানিয়েছে তার শরীরের বিভিন্ন স্থানে আলপিন দিয়ে আঘাত করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা হিমাগারটি ঘিরে রেখেছেন এবং অভিযুক্তদের দ্রæত আটকের দাবি জানাচ্ছেন। এদিন দুপুর দেড়টা পর্যন্ত ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশের উপস্থিতিতে অভিযুক্তদের বের করে আনতে না পারায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category