• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

দিনকাল বিডি / ১৮৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রী ধর্ষণ মামলায় উজ্জ্বল আলী (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদÐ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই যুবককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক মাসের কারাদÐ আদেশ দিয়েছেন আদালত।
রাজশাহীর চারঘাট উপজেলার পূর্ব কালাবীপাড়া গ্রামের মো. আলাউদ্দীনের ছেলে উজ্জ্বল আলী। ওই সময় আসামির বয়স ছিল ২৫ বছর।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুহাম্মদ হাসানুজ্জামান এ রায় ঘোষাণা করেন।
২০১২ সালে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার সময় অভিযুক্ত আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠায় কোর্ট পুলিশ।
রায় ঘোষণার পর রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামসুন নাহার মুক্তি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহীর চারঘাট থানায় পঞ্চম শ্রেণীর স্কুলছাত্রীকে (১১) ধর্ষণ মামলার একমাত্র আসামি হচ্ছেন উজ্জ্বল আলী।
তিনি বলেন, ২০১২ সালের ২৭ সেপ্টেম্বর দুপুরে ধানক্ষেত কাজ করছিলেন ওই স্কুলছাত্রীর বাবা। বাবাকে দুপুরের খাবার দিয়ে বাড়ি ফেরার পথে উজ্জ্বল আলী ওই ১১ বছরের শিশুকে দূরের একটি আখক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে (২০০০ এর ৯-১ ধারায়) থানায় মামলা দায়ের করা হয়।
পরে তদন্ত শেষে চারঘাট থানা পুলিশ এই আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। ওই মামালায় আদালতে সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদÐ এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদÐ। জরিমানার টাকা ভিকটিমকে দিতে নির্দেশ দিয়েছেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category