• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহীতে ৫ টাকায় পছন্দমতো ঈদের জামা ও খাবার সামগ্রী

দিনকাল বিডি ২৪ / ৯৭ Time View
প্রকাশঃ রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে পাঁচ টাকায় ঈদের কেনাকাটার সুযোগ করে দিয়েছেন একদল নারী উদ্যোক্তা। আর পাঁচ টাকায় নতুন পোশাক ও খাবার সামগ্রী কেনার সুযোগ করে দিয়েছে ‘হাউজ অফ বিউটি বুম’ নামের এই প্রতিষ্ঠানটি। তাই ঈদের এই খুশি গরিব-অসহায় মামুষদের মাঝে পৌঁছে দিতে শুক্রবার সকালে রাজশাহীর আলুপট্টিতে প্রায় ৩০০ জন সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ ৫ টাকায় পছন্দমতো ঈদের জামা ও খাবার সামগ্রী কিনতে পেরেছেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এখন আর্থিক সংকটের কারণে ঈদে নতুন জামা ও খাবার সামগ্রী কিনতে পারছেন না অনেকে। তাদের জন্যই মূলত এমন ব্যতিক্রমী আয়োজন। এই আয়োজনে পাঁচ টাকায় বাজার করার সুযোগ পেয়ে বেশ খুশি সুবিধাবঞ্চিত মানুষগুলো।

কেনাকাটা করতে আসা সুমানা, মিম ও আনজু বলেন, নামমাত্র মূল্যে নতুন কাপড় ও খাবার সামগ্রী কিনতে পেরে আমি খুব খুশি। বেশি না হলেও অল্প পরিসরে পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে পারবেন বলে জানান তারা। আর তাই আয়োজকদের জন্য প্রাণ ভরে দোয়া করেন ছিন্নমূল এই নারীরা।

এই গ্রæপের এডমিন নওশিয়া অরিন খান ও উদ্যোক্তা ওয়াহিদা খানম জানান, হতদরিদ্র পরিবারের মানুষেরা যেন আর্থিক সংকটে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্যই আমাদের এই উদ্যোগ।

হাউজ অফ বিউটি বুম নারী উদ্যোক্তা ফোরামের মতো সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করলে অসহায় মানুষদের মুখে হাসি ফোটানো সম্ভব এমন চিন্তা থেকে ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান হাউজ অফ বিউটি বুম নারী উদ্যোক্তা ফোরামের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category