• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীর তানোরে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই আটকে মিষ্টি বিতরণ

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর তানোরে নিজ বাড়িতে চুটিয়ে দেহব্যবসার অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাই মোঃ আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে কাশেমকে আটক করা হয়। এদিকে কাশেমের আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে মিষ্টি বিতরণ করেছে।
গ্রেফতার আবুল কাশেম রাজশাহী জেলার তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) কৃষ্ণপুর গ্রামের হাজী ইমান আলীর ছেলে। তার বড় ভাই সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম ও ছোট ভাই রাব্বি আল-আমিন ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

গ্রামবাসী জানান, রাব্বি আল-আমিন ও বখাটে হাবিবুর রহমানের নেপথ্যে মদদে কাশেম দীর্ঘদিন যাবত নিজ বাড়িতে জম্পেশ দেহব্যবসা ও মাদকসেবনের আসর বসিয়ে আসছে। কিন্তু তাদের দাপটের কারণে কেউ প্রকাশ্যে কোনো প্রতিবাদ করতে পারে না। কেউ প্রতিবাদ করলেই ধর্ষণ মামলার হুমকি দেয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে নারীদের নিয়ে এসে তার বাড়িতে রাখেন এবং মুঠোফোনে যোগাযোগ করে খদ্দেরদের বাড়িতে নিয়ে আসেন। সেখানে টাকার বিনিময়ে নারীসঙ্গ উপভোগ ও নিরাপদে মাদকসেবন করা যায়। তারা বলেন, কাশেমের পুরো পরিবার এই অসামাজিক কার্যকলাপে সম্পৃক্ত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, রাব্বিল ও হাবিবুর অভিনব কৌশলে আবুল কাশেমের বাড়ি থেকে সুন্দরী নারীদের রাজশাহীর আবাসিক হোটেলে সরবরাহ করে। তারা রাজনৈতিক প্রভাব বিস্তার করে এসব অপকর্ম করে আসছে।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইউপি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাব্বি আল-আমিন সব অভিযোগ অস্বীকার করে বলেন, তারা নিজেরাই কাশেমকে পুলিশের হাতে তুলে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category