• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীর দুর্গাপুরে দু’পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা, গ্র্রেফতার- ১৫

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে ফেরদৌসী (৫৫), নামের এক নারী নিহতের ঘটনায় ১৩ জনকে গ্র্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ। অপর একটি হত্যা চেষ্টা মামলায় আরও ২ জনকে গ্র্রেফতার করা হয়।
শনিবার (২২ ফেব্রæয়ারি) রাতে নিহত ফেরদৌসীর ভাই গোলাম মোস্তফা বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৭ জনের নাম উল্লেখসহ ১০/১২জন অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করেন।
মামলার পর শনিবার রাতভর অভিযান চালিয়ে উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর এলাকা থেকে হত্যা মামলায় ১৩ জনকে গ্র্রেফতার করে পুলিশ। এছাড়াও একই ঘটনায় থানায় আরেকটি হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। পৃথক দুটি মামলায় গ্র্রেফতারকৃতরা হলেন- সাইদুর রহমান (৩৯), মামুনুর রশিদ মামুন (৪০), জাহিদ হাসান পাইক (২০) , সাইনুল ইসলাম (৪৬), নূর ইসলাম (৫৫), বিলকিস (৪৮),রজুফা (৫৮), জায়েদা বিবি (৬০), জাহানারা (৬৫), মর্জিনা বেগম (৩০), রাজিয়া (৩৮), শাবনুর (২৬), রতœা (২১)। এছাড়া হত্যা চেষ্টা মামলার আসামি হান্নান (৪৫), রবিউলকে (৪২)।
পুলিশ জানায়, উপজেলার ক্ষিদ্র লক্ষীপুর গ্রামের জমির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ফেরদৌসী বেগম নিহত হন। নিহতের ঘটনা ও হত্যা চেষ্টার মামলায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্র্রেফতার করে থানা পুলিশ।
এরআগে শনিবার (২২ ফেব্রæয়ারি) সকালে জমির মালিকানা নিয়ে বিরোধে স্থানীয় দু’পক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা রিয়াজুল ইসলাম ওরফে রেন্টু ও বিএনপির কর্মী মামুনুর রশিদ মামুন এর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন। ঘটনাস্থলে ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজুল চেয়ারম্যানের পক্ষের ফেরদৌসী বেগম মারা যান। এ ঘটনায় পনেরজন আহতদের মধ্যে তিনজন রামেক হাসপাতালে ও আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে আলম নামের আরেকজন চিকিৎসাধীন রয়েছেন।
জানতে চাইলে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, জমি নিয়ে বিরোধের জেরে পৃথক দুটি মামলায় ১৫ জনকে গ্র্রেফতার করা হয়েছে।
রোববার সকালে গ্র্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার এজাহার নামীয় আসামিদের গ্র্রেফতারের চেষ্টা চলছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category