• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহীর পদ্মায় গোসলে নেমে ২ কলেজছাত্র নিখোঁজ

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ শনিবার, ১০ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কলেজছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় গোসলে নামার পর তাদের আর খোঁজে পাওয়া যাচ্ছে না। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম নদীতে তল্লাশী চালাচ্ছে।
নিখোঁজ কলেজছাত্ররা হলেন- নগরীর মতিহার থানার মেহেরচন্ডি এলাকার সারোয়ার সাইম (১৭) ও বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকার খাজামইনুদ্দীনের ছেলে রিয়াত খন্দকার গলিব (১৭)। তারা দুইজন রাজশাহী ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
ফায়ার সার্ভিসের রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, বেলা ১১টা ৩৫ মিনিটে আমরা খবর পেয়েছি। এর পর দ্রæত গিয়ে নদীতে তল্লাশী শুরু করা হয়। বেলা ২টা পর্যন্ত তল্লাশী করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। সাতার না জানান কারণে তারা পানিতে ডুবে যেতে পারে বলে ধারণা এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।
গালিবের ফুফু তামিনা খাতুন বলেন, বেলা ১১টার দিকে দুই বন্ধু বাড়ি থেকে গোসল করতে বের হয়েছে। ১২টার দিকে আমরা খবর পেয়েছি তারা পানিতে ডুবে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category