• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের আয়োজনে রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে
পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া ‘অরৎঢ়ড়ৎঃ ঝবপঁৎরঃু ঊীবৎপরংব ২০২৫
অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস
মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক (বিএসপি, জিইউপি,
এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি)। বিশেষ
অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার
ড. মো. জিল্লুর রহমান।
মহড়ায় দেখানো হয়Ñএকটি বিমানে বিস্ফোরক বা বোমা থাকার
পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে তা শনাক্ত ও
নিস্ক্রিয় করবে। আরএমপির প্রশিক্ষিত ক্রাইসিস রেসপন্স টিম
(সিআরটি) এবং বোম্ব ডিজপোজাল ইউনিট দক্ষতার সঙ্গে এ
পরিস্থিতি মোকাবিলার প্রদর্শনী পরিচালনা করে।
পুলিশ কমিশনার ড. জিল্লুর রহমান মহড়ার পুরো সময় আরএমপি
সদস্যদের নিখুঁত সমন্বয়, দ্রুত সাড়া, দক্ষতা ও পেশাদারিত্ব
প্রত্যক্ষ করে সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী সকল
সদস্যকে পুরস্কৃত করেন।
শাহমখদুম বিমানবন্দর কর্তৃপক্ষও মহড়ায় অংশ নেওয়া সদস্যদের
অসাধারণ দক্ষতা, পেশাদারিত্ব এবং সমন্বিত প্রয়াসের প্রশংসা
করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)
নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত
ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ খোরশেদ আলম,
পিপিএম; শাহমখদুম বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং
বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও
প্রতিনিধিরা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category