• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী নগরীতে অনুমোদনবিহীন বেকারীকে বিএসটিআই’র জরিমানা

দিনকাল বিডি ২৪ / ৭৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ মে, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহী মহানগরীতে অনুমোদনবিহীন
একটি বেকারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেছে
বিএসটিআই।
রবিবার সকালে মহানগরীর বিসিক শিল্প নগরী এলাকায় এ অভিযান চালানো
হয়। এ সময় বেকারীতে বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে
অবৈধভাবে ‘পাউরুটি’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং মোড়কে
পণ্যের নিট ওজন উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা
জরিমানা করা হয়।
অপর একটি অভিযানে বিএসটিআই’র বকেয়া বিল পরিশোধ না করায় এবং
অস্বাস্থ্যাকর পরিবেশে পণ্যসামগ্রী উৎপাদন করায় বিসিক শিল্প নগরী
এলাকায় অবস্থিত বেঙ্গল বেকারী প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়। সেই
সাথে বিল পরিশোধ ও ত্রুটি- বিচ্যুতি সংশোধনে ৫ দিন সময় দেয়া হয়।
অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন
ফারহান শামস এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন,
বিএসটিআই বিভাগীয় অফিস, নওদাপাড়ার সার্টিফিকেশন মার্কস
উইং এর কর্মকর্তা প্রকৌ. জুনায়েদ আহমেদ এবং মেট্রোলজি উইং এর
কর্মকর্তা প্রকৌ. আসিফ সাদিক।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category