• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী নগরীতে অপহরণ ও ধর্ষণ মামলার আসামী গ্রেফতার, স্কুল ছাত্রী উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মোঃ ছনি (২৬) নামের এক অপহরণ ও ধর্ষণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। এ সময় স্কুল ছাত্রী উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর পৌনে ২টায় মহানগরীর বোয়লিয়া থানাধীন নগর ভবনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ ছনি, সে জয়পুরহাট জেলার কালাই পূর্বপাড়া গ্রামের মোঃ জাফরের ছেলে।
বৃহস্পতিবার বিকালে র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, গ্রেফতার ছনি অপহরণ ও ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী। তার বিরুদ্ধে শিশু নির্যাতন দমন আইন- ২০০০( সং/০৩) এর- ৭/৯(১)/৩০ মামলা রয়েছে। জয়পুরহাট জেলার জয়পুরহাট সদর থানার মামলা নং- ১৭/৩৮৯, তাং- ১১/০৭/২০২৩।
অপর দিকে কলেজ ছাত্রী মোছাঃ ইখফাত জাহান এশা (১৭), অত্র মামলার ভিকটিম। জিজ্ঞাসাবাদে আসামী ছনি অপহরণ ও ধর্ষণের সাথে তাহার জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জয়পুরহাট জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category