• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী নগরীতে পুলিশের অভিযানে ৯ কারবারি গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ শনিবার, ২৭ জুন, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে ৯ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার রাতভর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), বোয়ালিয়া,
শাহমখদুম, বেলপুকুর ও পবা থানা পুলিশ নগরীর বিভিন্ন স্থানে
অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে
১৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা এবং ৮ পিস
ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: নগরীর কাশিয়াডাঙ্গা থানার রাকিবুল
ইসলাম (৩২), বোয়ালিয়া থানার মেহেদী হাসান মুন্না (২৮),
রাকিবুল ইসলাম রাহাত (২৪), মতিহার থানার শিমুল (২১),
বোয়ালিয়া থানার রিফাত হোসেন পরশ (১৯), শাহমখদুম থানার
জমসের (৫৫), বেলপুকুর থানার রফিকুল ইসলাম (৫৫) ও লিটন আলী
(২৮) এবং পবা থানার সম্রাট (৪১)।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র
উপপুলিশ কমিশনার গাজিউর রহমান।
তিনি জানান, গ্রেফতারকৃত মাদক কারবারীদের দেহ ও
বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
এছাড়াও গ্রেফতার রাকিবুল ইসলামের বিরুদ্ধে আরএমপির
বিভিন্ন থানায় তিনটি মাদক মামলা, দুটি পেনাল কোড মামলা
এবং একটি অস্ত্র আইনের মামলা বিচারাধীন রয়েছে।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ
করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category