• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

রাজশাহী নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ গ্রেপ্তার-৬

দিনকাল বিডি ২৪ / ১২০ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মে, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী নগরীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ ৬জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৭ মে) মহানগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানা এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৭৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ সেলিম (৪৭), সে পুঠিয়া থানার শিবপুর এলাকার মৃত সলেমান খানের ছেলে, মোঃ মনিরুজ্জামান সিজার (২০), সে মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখড়বোনার মোঃ নুরুজ্জামান হাবিবের ছেলে, মোঃ তৈবুর রহমান (২০), সে তৈবুর রহমান একই এলাকার মৃত মঞ্জুর হোসেনের ছেলে, মোঃ বাদশা ওরফে নয়ন (২০), সে বাদশা একই এলাকার আবুল কালামের ছেলে, মোঃ মুজাহিদ ইসলাম অভ্র (২০), সে মুজাহিদ চন্দ্রিমা থানার আসাম কলোনীর মোঃ আবুল কালাম চৌধুরীর ছেলে ও মোঃ ফজলে রাব্বি (২৫), সে শাহমখদুম থানার উত্তর নওদাপাড়ার মোঃ রাজ্জাক হোসেনের ছেলে।

শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ ট্যাপেন্টাডল ট্যাবলেটের ব্যবসা করে আসছিল। এ ব্যপারে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
শনিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category