• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাজশাহী নগরীর কাজলা পদ্মার চরে মৃত ডলফিন উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

মাসুদ রানা রাব্বানী,

রাজশাহী: রাজশাহী নগরীর ফুলতলা ঘাটের পশ্চিম
পাশে পদ্মা নদীর তীরে একটি অপ্রাপ্তবয়স্ক মৃত ডলফিন খুঁজে পেয়েছেন
রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের
কর্মকর্তারা।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মতিহার থানার কাজলা ফুলতলা ঘাটের পশ্চিম
পাশে পদ্মা নদীর তীরে এ মৃত ডলফিনটি উদ্ধার করেন তারা। প্রায় তিন ফুট
লম্বা ডলফিনটির বয়স এক বছরের মধ্যেই বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিকভাবে তারা ধারণা করেছেন, কোনো নৌযানের প্রোপেলারের
আঘাতে অন্তত দু’দিন আগে ডলফিনটির মৃত হয়েছে।
এর আগে শুক্রবার সকালে রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয়
প্রধান অধ্যাপক মো. আলাউদ্দিন তার ফেসবুকে ডলফিনটির ছবি আপলোড
করেন। এই সূত্র ধরে খোঁজ নিতে গিয়ে বন বিভাগের কর্মকর্তারা বিকাল
সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃত ডলফিনটি উদ্ধার করেন তারা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভেনম রিসার্চ সেন্টারের
সহকারী গবেষক ও প্রশিক্ষক বোরহান বিশ্বাস বলেন, রাজশাহীতে এর আগে
জালে আটকে পড়ে মারা যাওয়া ডলফিনের নজির রয়েছে। তবে এই প্রথম
কোনো ডলফিনের প্রোপেলারের আঘাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। হালদা
নদীতে প্রোপেলারের আঘাতে ইরাবতী ডলফিন মৃত্যুর অনেক রেকর্ড থাকলেও
পদ্মা নদীতে এমন ঘটনা নতুন। এটি ‘জাঙ্গেও শুশুক’ বা নদী ডলফিন
প্রজাতির।
বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক
জাহাঙ্গীর কবির বলেন, এটি গবেষণাগারে নেওয়ার উপযুক্ত অবস্থায় নেই, তাই
পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি নদীতে মাছ ধরার সঙ্গে জড়িতদের উদ্দেশে বলেন, কোনোভাবে ডলফিন
জালে আটকা পড়লে দয়া করে পরম যত্নে আবার নদীতে অবমুক্ত করে দিন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category