• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে অবরোধে যান চলাচল স্বাভাবিক

দিনকাল বিডি ২৪ / ১৯১ Time View
প্রকাশঃ রবিবার, ৫ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন চলছে। রোববার সকাল থেকে রাজশাহীতে যান চলাচল প্রায় স্বাভাবিকই রয়েছে। কর্মব্যস্ত মানুষ সকাল থেকেই কর্মস্থলে ছুটে চলেছেন।
সকাল ৯টায় নগরীর রেলগেটে যাত্রীদের চাপও দেখা গেছে। সেখান থেকে বেশ কয়েকটি বাস ছেড়েও যাচ্ছে। ছিল ব্যাটারিচালিত রিকশার ও অটোরিকশা চাপ। আবার সিএনজিও চলাচল করতে দেখা গেছে।
এছাড়া বিভিন্ন সড়কে দেখা মিলেছে হিউম্যান হলার, সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেটকারের । তবে মঙ্গলবারের মতো দূরপাল্লার বাস চলাচল করেনি। মহাসড়কে দুয়েকটি লোকাল বাস বাস চলাচল করতে দেখা গেছে।
এদিকে নগরীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। সাহেববাজার, তালাইমারী, নওদাপাড়া, ভদ্রা, রেলগেট ও স্টেশনে গাড়িতে করে পুলিশ ও র‌্যাবকে বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা গেছে।
রাজশাহী সড়ক পরিবহন গ্রæপের সাধারণ সম্পাদক মতিউল হক টিটো বলেন, সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাস চালানোর। সব বাস কাউন্টারও খোলা আছে। তবে যাত্রী না থাকার কারণে বাস চলছে না। সকাল থেকে দুয়েকটি বাস ছেড়েছে।
রাজশাহী রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আব্দুল করিম বলেন, প্রতিদিনের মতো সকালে ট্রেন ছেড়ে গেছে। সকালে তিতুমীর সিল্কসিটি, মধুমতি, বনলতা, সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন ছেড়ে গেছে। সাপ্তাহিক বন্ধ হওয়ার কারণে তিতুমীর ও ধুমকেতু এক্সপ্রেস বন্ধ আছে। এছাড়া কমিউটার আইআর ট্রেনগুলো চলাচল করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category