• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী মহানগরীতে তলোয়ার সহ-যুবক গ্রেফতার

দিনকাল বিডি / ৩১৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে তলোয়ার-সহ মোঃ লিখন ইসলাম (৩৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় মহানগরীর রানীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ লিখন ইসলাম, সে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকার জালাল উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রানীনগর এলাকায় লিখন নামের এক ব্যক্তি তার দোকানের সামনে অস্ত্র দেখিয়ে স্থানীয়দের ভয়ভীতি দেখাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে লিখন ইসলামকে হাতেনাতে গ্রেফতার করেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই মোসাঃ বিলকিস খাতুন ও সঙ্গীয় ফোর্স। এসময় তার কাছ থেকে ৩০ ইঞ্চি লম্বা একটি তলোয়ার উদ্ধার করা হয়।
এ ব্যপারে গ্রেফতার লিখনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category