• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ মো: বাবু (২৭) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১ টায় মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার পিস মরননেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারী মোঃ বাবু, সে মহানগরীর রাজপাড়া থানার ভাটাপাড়া আপেল ডেকোরেটরের মোড়ের মোঃ মোজাম্মেল হকের ছেলে।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, বুধবার রাত সাড়ে ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজপাড়া থানার ভাটাপাড়া আপেল ডেকোরেটরের মোড়ে জনৈক ব্যক্তি তার বাড়িতে ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত পৌনে ১২টায় অভিযান চালিয়ে মাদক কারবারী বাবুকে গ্রেফতার করা হয়।

অভিযানটি পরিচালনা করেন, মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত¡াবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসাঃ আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মোঃ মিজানুর রহমান সরকার ও সঙ্গীয় ফোর্স।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার মাদক কারবারী বাবু দীর্ঘদিন যাবৎ ইয়াবার ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category