• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে আ’লীগ কর্মী মিলন-সহ গ্রেফতার ১৫

দিনকাল বিডি ২৪ / ৯৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐ-সহ বিভিন্ন অপরাধে ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরগ্রেফতার করা হয়।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: আওয়ামীলীগ কর্মী মোঃ মিলন (৫০), তিনি মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাগড়া গ্রামের মৃত জমসেদ মন্ডলের ছেলে, আওয়ামীলীগ কর্মী মোঃ সোহেল রানা (৪৪), তিনি পবা থানার বাগধানী উলাপুর গ্রামের আবু সাঈদের ছেছে, মোঃ পারভেজ হোসেন(৩০), তিনি শাহমখদুম থানার পবা নতুনপাড়া গ্রামের মৃত আব্দুল গাফ্ফারের ছেলে, ছাত্রলীগ কর্মী মোঃ শাš Í(২৭), তিনি শাহমখদুম থানার বড় বনগ্রাম চকপাড়া এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে, আ’লীগ কর্মী মোঃ মাহাবুব হোসেন মাসুদ (৫৫), তিনি গোদাগাড়ী থানার শুরশুনিপাড়া এলাকার মোঃ ইসমাইল হোসেনের ছেলে ও নওগাঁ জেলার মহাদেবপুর থানা আ’লীগের সভাপতি মোঃ সেকেন্দার আলী বাবু (৫০), তিনি নওগাঁ জেলার মহাদেবপুর থানার ফাজিলপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে। বর্তমানে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট পাত্তাপাড়া এলাকার বাসিন্দা তিনি।
বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জন, মাদক মামলায় ১ জন, অন্যান্য অপরাধে ৪ জন এবং ওয়ারেন্টভ‚ক্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকালে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category