• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে ছাত্রলীগ, যুবলীগ আ’লীগের নেতা-সহ গ্রেফতার ৬ জন

দিনকাল বিডি ২৪ / ৭৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে ছাত্রলীর কর্মী নাঈম, যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সেন্টু ও আ’লীগের সহ-সভাপতি-সহ ৬ জন গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন: রাজশাহী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ আলী আজম সেন্টু (৫৫), তিনি মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কলাবাগান এলাকার মৃত আনোয়ারুল ইসলামের ছেলে ও মহানগর ছাত্রলীগের কর্মী মোঃ নাঈম (৩০), তিনি দাসপুকুর এলাকার বাবুর ছেলে ও শাহমখদুম থানা আ’লীগের সহ-সভাপতি প্রফেসর লুৎফর রহমান বাবু (৫৯), বঙ্গবন্ধু কলেজের প্রফেসর এবং চন্দ্রিমা থানার সিরোইল কলোনী এলাকার মোঃ নুর উদ্দিন শেখের ছেলে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ড-সহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ৩ জন এবং ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রaহণ শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category