• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকান্ডে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-সহ গ্রেফতার ১৪ জন

দিনকাল বিডি ২৪ / ১৪৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-সহ ১৪ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে গ্রেফতারকৃতরা হলো: রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক রাশিকুল আলম প্রমিত(২৩), তিনি মহানগীর বোয়ালিয়া মডেল থানার কদিরগঞ্জ দরিখরবোনা এলাকার তরিকুল ইসলাম পিটারের ছেলে, যুবলীগ কর্মী মোঃ জাকির হোসেন(২৮), তিনি একই থানার উপশহর ১ নম্বর সেক্টর এলাকার সৈয়দ আশিফ হোসেনের ছেলে, ছাত্রলীগ কর্মী মোঃ আব্দুর রহিম আকিব (২৬), তিনি হেতেমখাঁ সবজিপাড়া এলাকার মোঃ আব্দুর রউফ ওরফে আদিলের ছেলে ও ২৬ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২৭), তিনি চন্দ্রিমা থানার জামালপুর এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।
শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাÐের অভিযোগে ৪ জন, মাদক মামলায় ২জন, অন্যান্য অপরাধে ৭জন এবং ওয়ারেন্টভ‚ক্ত ১জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category