• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীতে হারানো শিশুকে উদ্ধার করলো পুলিশ

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে মাদ্রাসা পড়ুয়া ছাত্র মোহাম্মদ আলীকে (১০) উদ্ধার করে মাদ্রাসায় পৌঁছে দিয়েছে পুলিশ। শিশুটি নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা সরকার পাড়া এলাকার মোঃ আফজাল হোসেনের ছেলে।
সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।

তিনি জানান, রবিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ১১টায় শাহমখদুম থানার নওদাপাড়া বাজারে একটি শিশুকে এলোমেলো অবস্থায় ঘুরতে দেখে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এএসআই স্বপন কুমার সঙ্গীয় ফোর্স।

এরপর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন শিশুটির সঙ্গে কথা বলে জানতে পারেন সে বড়বনগ্রামস্থ দারুস সুন্নাহ সালাফিয়াহ মাদ্রাসায় পড়াশুনা করে। তখন শাহমখদুম থানা পুলিশ শিশুটিকে দারুস সুন্নাহ মাদ্রাসায় নিয়ে যান। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান তার বাড়ি নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা সরকার পাড়ায়। পুলিশ শিশু মোহাম্মদ আলীর বাবার সঙ্গে কথা বলে তাকে মাদ্রাসা কর্তৃপক্ষের জিম্মায় প্রদান করে।

শিশু মোহাম্মদ আলীকে ফিরে পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও তার পরিবার অত্যন্ত আনন্দিত। আরএমপি পুলিশের দায়িত্বশীল আচরণের জন্য তারা আরএমপি’র শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শিশু মোহাম্মদ আলীর বাবা আফজাল হোসেন জানান তার ছেলে বড়বনগ্রামস্থ দারুস সুন্নাহ সালাফিয়াহ মাদ্রাসায় পড়াশুনা করে। সে ছুটিতে বাড়িতে এসেছিল। ছুটি শেষে তার বাবা রাজশাহীর একটি বাসে তাকে উঠিয়ে দেন। সে নওদাপাড়া বাজারে নেমে পথ হারিয়ে ফেলে এবং ভয়ে মাদ্রাসার নাম ও ঠিকানা ভুলে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category