• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী মহানগরীতে ৩টি চোরাই অটোরিকশা-সহ আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৩টি চোরাই অটোরিকশা ও অটোরিকশার বিভিন্ন সরঞ্জামাদি-সহ আন্ত:জেলা চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত পৌনে ১০ টায় কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি অটোরিকশা, ওয়েন্ডিং মেশিন ও এয়ার কম্পেসার-সহ অটোরিকশার বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃত চোরেরা হলো: মোঃ রফিকুল ইসলাম (৩৮), সে মহানগরীর কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকার মৃত আনছার মÐলের ছেলে, মোঃ আজিজুল হক (২৫), সে একই থানার সুচরন মধ্যপাড়ার মোঃ সমেজের ছেলে ও মোঃ রাজিব (২৫), সে মিরকামারী মধ্যপাড়ার মোঃ করিম মোল্লার ছেলে।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাটাখালী থানার সুচরন পূর্বপাড়া এলাকায় মোঃ রফিকুল ইসলামের বাড়িতে চোরাই অটোরিকশা ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩টি অটোরিকশা, ওয়েন্ডিং মেশিন ও এয়ার কম্পেসারসহ অটোরিকশার বিভিন্ন সরঞ্জামাদি-সহ ৩জন চোরকে গ্রেপ্তার করেন কাটাখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদুর রহমানের নেতৃত্বে এএসআই মোঃ আসাদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার চোরদের কাছ থেকে চোরাই অটোরিকশা ক্রয় করে বিক্রয় করে থাকে।

বুধবার গ্রেপ্তারকৃত বিরুদ্ধে কাটাখালী থানায় একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category