• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে নারীর মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রব্বানী , রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোসনারা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শনিবার (১৪ অক্টোবর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোসনারা বেগম রাজশাহীর চারঘাট উপজেলার মিরপুর এলাকার আফাজ উদ্দিনের মেয়ে। তার কোনো ভ্রমণ ইতিহাস নেই। বৃহস্পতিবার রাতে জ্বর নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শুরুতে তাকে ডেঙ্গু ওয়ার্ডে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সেদিনই তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
তিনি আরও বলেন, ডেঙ্গু জ্বর নিয়ে এখন পর্যন্ত রামেকে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫২ জন রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৭৩২ জন। বাকিরা ঢাকাসহ বিভিন্ন জেলায় গিয়ে আক্রান্ত হন। মোট ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৫৩৮জন রোগী। বর্তমানে আরও ১৯৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category