• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ শনিবার, ৪ মে, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব চৌধুরীর বিরুদ্ধে বিরুদ্ধে শ্রমিকদের চার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শ্রমিকরা। বিক্ষোভ সমাবেশে কয়েকশ শ্রমিক অংশগ্রহণ করেন। শ্রমিকদের বিক্ষোভে নেতৃত্ব দেন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুল আলম সাজু।
এর আগে বুধবার দুপুরে শ্রমিক দিবসে নগরীর সিরোইল বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করেন তারা।

শ্রমিক বিক্ষোভের কারণে নগরীর প্রধান এই সড়কটিতে দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এ সময় রাজশাহী সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন প্রতিনিধি পাঠিয়ে বিক্ষোভরত শ্রমিকদের টাকা উদ্ধারে সহায়তার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

সমাবেশে গণমাধ্যম কর্মীদের মোটর শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি হামিদুল আলম সাজু বলেন, রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন দীর্ঘদিন থেকে শ্রমিকদের টাকা আত্মসাৎ করে আসছেন। তার কাছে শ্রমিকদের ৪কোটি টাকার বেশি পাওনা রয়েছে। তাকে বারবার অনুরোধ করা সত্তে¡ও শ্রমিকদের অর্থ ফেরত না দেওয়ায় তারা বিক্ষোভ ও সমাবেশ করেছেন। পাওনা টাকা ফেরত না পেলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেবেন বওল জানান তিনি।

এদিকে গত কয়েক বছর ধরেই রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাবের বিরুদ্ধে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ হয়ে আসছে। এর আগে ২০২২ সালে মোটর শ্রমিকরা সংবাদ সম্মেলন করেছিলেন মাহাতাবের বিরুদ্ধে। তখনো অভিযোগ ছিল টাকা আত্মসাতের।

এদিকে বুধবারের সমাবেশে শ্রমিকরা অভিযোগে বলেন, প্রতিদিন রাজশাহীর মিনিবাস থেকে আঞ্চলিক কমিটির নামে প্রায় দুই শতাধিক গাড়ি থেকে ২০ টাকা করে চাঁদা তোলা হয়। ঢাকাগামী লোকাল গাড়ি থেকে ৩১০ টাকা করে তোলা হয়। কিন্তু খাতায় জমা হয় মাত্র ১০০ টাকা। ঢাকাগামী কোচ থেকে প্রতিদিন এক হাজার টাকা করে আদায় করা হলেও ইউনিয়নের জমার খাতায় তোলা হয় না। রাজশাহীর বাইরে বগুড়া ও রংপুর অঞ্চলের গাড়ি প্রতি দুই থেকে আড়াই হাজার টাকা তোলা হলেও জমা হয় না।

১০১ জন শ্রমিকের নামে ৩০ টাকা করে তোলা হয় প্রতি গাড়ি থেকে। সেখানে জমার খাতায় যোগ হয় মাত্র ২০ টাকা করে। এভাবে হিসাব করে দেখা গেছে মাহাতাবের কাছে শ্রমিকদের ৪ কোটি টাকার বেশি টাকা রয়েছে। এসব টাকায় মাহাতাব হোসেন বিলাসবহুল জীবনযাপন করছেন। শ্রমিকদের দাবি, চাঁদার টাকায় মাহাতাব প্রাইভেট কার-সহ ৪-৫টি বড় গাড়ির মালিক হয়েছেন।

চলতি মাসের মধ্যে পাওনা টাকা পরিশোধ না হলে শ্রমিকরা গাড়ি বন্ধসহ কঠোর কর্মসূচি দেবেন বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন বলেন, শ্রমিক খাতে তোলা টাকা শ্রমিক কল্যাণে ব্যয় করা হয়েছে। কিছু শ্রমিক অভিযোগ করছেন কিন্তু অভিযোগ সঠিক নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category