• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী সবুজ নগরী হিসেবে পরিচিতি অর্জন করেছে, ভূমিমন্ত্রী

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

পরিবেশের ভারসাম্য রক্ষায় রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। তিনি বলেছেন, দীর্ঘ দুই-তিন যুগের ধারাবাহিক প্রচেষ্টায় রাজশাহী সবুজ নগর হিসেবে যে পরিচিতি অর্জন করেছে, তা ধরে রাখতে সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রেডা)-এর সহযোগিতায় আরএমপি, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) ও রাজশাহীর সাংবাদিকদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভূমিমন্ত্রী বলেন, তাঁর মেয়র থাকাকালে ১৭ বছরে রাজশাহী মহানগরী জাতীয় পর্যায়ে বিভিন্ন সময়ে ১৪ বার প্রথম স্থান অর্জন করেছে। এর ধারাবাহিকতায় রাজশাহী ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ হিসেবে পরিচিতি পেয়েছে।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ প্রত্যেকের দায়িত্ব। নগরীর সবুজায়নে আবাসন খাত, আরএমপি ও আরডিএর ভূমিকার প্রশংসা করেন তিনি।

রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে ভূমিমন্ত্রী বৃক্ষের চারা বিতরণ করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category