• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী সিটি করপোরেশনের ৫২ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৯৪ Time View
প্রকাশঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক)
২০২৪ ও ২০২৫ সালে পি.আর.এল/অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের
অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ৫২ জন
অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও প্রয়াত কর্মকর্তা-কর্মচারীদের
পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হয়।
রবিবার (৪ জানুয়ারি) সকালে রাজশাহী নগর ভবনের অ্যানেক্স হলরুমে
আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড.
আ. ন. ম. বজলুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান
নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, অবসরপ্রাপ্ত
কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের দায়িত্ব পালনে নিষ্ঠা ও সততার পরিচয়
দিয়েছেন। তাঁদের কর্মময় জীবনের সুনামের কারণেই রাজশাহী সিটি
করপোরেশন আজ একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁদের
সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত
রাখতে হবে।
তিনি আরও বলেন, নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে রাসিকের
প্রতি নগরবাসীর প্রত্যাশা দিন দিন বাড়ছে। এসব প্রত্যাশা পূরণে
সিটি করপোরেশনের সব কার্যক্রম ধাপে ধাপে অটোমেশনের আওতায়
আনতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মদ
আল মঈন পরাগ এবং রাসিক কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি মো.
শাকিল। স্বাগত বক্তব্য দেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ. এ.
এম. আঞ্জুমান আরা বেগম।
স্মৃতিচারণমূলক বক্তব্য দেন অবসরপ্রাপ্ত সহকারী প্রকৌশলী সৈয়দ সাইদ
আহম্মদ, অবসরপ্রাপ্ত প্রধান কর নির্ধারক মো. মঞ্জুরুল আলম, অবসরপ্রাপ্ত
স্টোর কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আহসান হাবিব, অবসরপ্রাপ্ত সহকারী
জনসংযোগ কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন এবং অবসরপ্রাপ্ত স্বাস্থ্য
সহকারী মো. পারভেজ আনোয়ার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন
কুমার সাহা, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম
খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ঈ-সাঈদসহ
সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান পরিচ্ছন্ন
কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু। অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত ৫২ জন কর্মকর্তা-কর্মচারী ও মৃত্যুবরণকারী
কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও
উপহার সামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি তিনজন অবসরপ্রাপ্ত
কর্মকর্তা-কর্মচারীকে আনুতোষিক এবং দুইজন কর্মকর্তা-
কর্মচারীকে ল্যাম্পগ্রান্টের অর্থ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category