• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭

দিনকাল বিডি ২৪ / ৩৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী সীমান্তে গত ১০ মাসে ১১ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ১৬৩ টাকা মূল্যের অস্ত্র, মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিভিন্ন চোরাচালানের ঘটনায় জড়িত ১৭ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ১বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৭৬ দশমিক ৬৫ কিলোমিটার সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে পাঁচটি পিস্তল, ১৭ রাউন্ড গুলি, ৯০০ গ্রাম হেরোইন, ৬৩ হাজার ২৮০ পিস ট্যাপেন্টাডল, ৫ হাজার ৮৪০ পিস ইয়াবা, ১ হাজার ১৬১ পিস ফেনসিডিল, বিপুল পরিমাণ মদ, গাঁজা, বিভিন্ন ধরনের সিরাপ ও ট্যাবলেট। এ ছাড়া সাতটি কষ্টিপাথরের মূর্তি, মূর্তির অংশবিশেষ এবং চারটি ভারতীয় গরু জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে দিন-রাত ২৪ ঘণ্টা টহল, বিশেষ অভিযান ও মোবাইল চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। নজরদারি জোরদারে সব বিওপিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পদ্মা নদীতীরবর্তী এলাকায় ড্রোন ব্যবহার এবং স্পিডবোট ও নৌকায় টহলের ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সীমান্ত অপরাধ প্রতিরোধে কাজ করছে বিজিবি। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি নির্বাচন, ধর্মীয় অনুষ্ঠান ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষাসহ জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছে রাজশাহী ব্যাটালিয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category