• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

দিনকাল বিডি ২৪ / ৬০ Time View
প্রকাশঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী সীমান্তে পৃথক
অভিযান চালিয়ে ভারতীয় ৩২ বোতল এস্কাফ সিরাপ ও ৫ হাজার পিস
ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ
(বিজিবি)।
শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতে রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি)
সোনাইকান্দি ও খানপুর বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা
করেন।
শনিবার বিকালে ১,বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো এক প্রেস
বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার রাত পৌনে ১টার দিকে সোনাইকান্দি
বিওপির একটি টহল দল দামকুড়া থানার বেড়পাড়া চৌরাস্তা মোড়
এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৩২ বোতল ভারতীয়
এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
একই রাত পৌনে ১টার দিকে খানপুর বিওপির একটি আভিযানিক
দল কাটাখালী থানার খানপুর এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার
পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করা হয়।
শনিবার সকালে জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় এবং চোরাই
ভারতীয় মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।
এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ
আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত
রয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category