• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী হরিপুরের মাদক কারবারী বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৮৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় বিপুল পরিমান ফেনসিডিল-সহ মোঃ নাহিদ (৩০), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
শনিবার দিনগত রাত ১১টায় বাঘা থানাধীন আলাইপুর (মহাজনপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০২ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ নাহিদ (৩০), সে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানার হরিপুর (উচাপুকুর) এলাকার মোঃ সাইদুল রহমানের ছেলে। র‌্যাব জানায়, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, বাঘা আলাইপুর (মহাজনপাড়া) এলাকার বেড়ি বাঁধের রাস্তার পাশে জনৈক ব্যক্তি মাদকদ্রব্য-সহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে ২বস্তা ভর্তি ( ৫০২ বোতল) ভারতীয় ফেনসিডিল-সহ গ্রেফতার করা হয়।

এ ব্যপারে তার বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার সকালে তাকে আদালতে সোপর্দ করেছে বাঘা থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category