• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী-১ আসনের এমপি ফারুক চৌধুরীর নামে ২ মামলা

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরীসহ দেড় শতাধিক নেতাকর্মীর নামে গোদাগাড়ী থানায় পৃথক দু’টি মামলা হয়েছে। দায়েরকৃত মামলা দুটিতে ফারুক চৌধুরীকে হুকুমের আসামি করা হয়েছে। তবে সরকার পতনের পর থেকে আসামিরা পলাতক।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। তিনি জানান, গত রোববার (২৫ আগস্ট) রাতের মধ্যে পরপর এ দুটি মামলা রেকর্ড করা হয়েছে। তবে আসামিরা সবাই পলাতক। তাই মামলা দুটি তদন্তের পাশাপাশি তাদের গ্রেপ্তারের জন্যও শিগগিরই অভিযান শুরু হবে।
ওসি আতাউর রহমান জানান, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বিএনপি কর্মী আব্দুল হামিদ বাবলু বাদী হয়ে প্রথম মামলাটি করেছেন। তার মামলার এজাহারে বলা হয়েছে, সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর নির্দেশে উপজেলা সদর ডাইংপাড়া মোড়ে গত ৫ আগস্ট আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলা চালানো হয়।
ওইদিন হামলার সময় গুলিও বর্ষণ করা হয়। ওই ঘটনায় বেশ কিছু শিক্ষার্থী আহত হন। ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মামলাটি করা হয়েছে। আর এতে ওমর ফারুক চৌধুরীসহ আওয়ামী লীগের আরও ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০০ থেকে ৬০০ জন নেতাকর্মীকে।
এছাড়াও গোদাগাড়ী থানার দ্বিতীয় মামলাটি করেছেন এ উপজেলার লস্করহাটি গ্রামের তসিকুল ইসলাম নামের এক ব্যক্তি। তার মামলার এজাহারে বলা হয়েছে-২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় গোদাগাড়ী উপজেলার লস্করহাটি কেন্দ্রে ভোট চলাকালে নিজের পক্ষের নেতাকর্মীদের দিয়ে নৌকায় সিল মারিয়েছেন ওমর ফারুক চৌধুরী। এ মামলায় তাই সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে প্রধান আসামি করা হয়েছে। এজাহারনামীয় ২২ জন আসামি ছাড়াও এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০ থেকে ৬০ জনকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category