• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

‎রাণীনগরে আইডিয়াল একাডেমী বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভা ‎

গোলাম মোরশেদ / ১৬০ Time View
প্রকাশঃ শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

‎রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে নতুন বিদ্যাপিঠ আইডিয়াল একাডেমী বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আধুনিক শিক্ষায় শিক্ষিত প্রতিযোগিতামূলক উন্নত উচ্চ শিক্ষার পথ প্রশস্থ ও সুনাগরিক হিসাবে গড়ে তোলার প্রত্যয়ে শনিবার দুপুরে উপজেলার বটতলী এলাকার আইডিয়াল একাডেমীর অস্থায়ী কার্যালয় প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‎সভায় গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরে বক্তারা বলেন,উপজেলা সদরে শিক্ষার্থীদের সংখ্যা এবং সরকারি ভর্তি বিধি অনুযায়ী বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে। ফলে এই এলাকার অভিভাবক, শিক্ষার্থীরা অসহায় হয়ে সদরের বাহিরে পারশবতি দূরের বিদ্যালয়গুলোতে সন্তানদের নিয়ে ছুটছেন। এমতাবস্থায় উপজেলা সদরে আরো একটি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় স্থাপনের কোন বিকল্প নেই। সভায় দ্রুত আইডিয়াল একাডেমী বাস্তবায়নে সবার সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
‎আইডিয়াল একাডেমী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাণীনগর শের-এ-বাংলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুল জলিল, মহিলা কলেজের উপাধ্যক্ষ চন্দন কুমার মহন্ত, জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত এসপিও আবুল কালাম আজাদ, সিনিয়র এ্যাড. জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রুকুনুজ্জামান খাঁন রুকু,সাবেক যুগ্ন আহ্বায়ক আতিকুজ্জামান জাপান (ভিপি),উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেজবা-উল-হক লিটন,জেলা ছাত্রদলের সদস্য তারেকুল ইসলাম পিন্টু, আইডিয়াল একাডেমী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রবিউল ইসলাম টিক্কা,সদস্য পাভেল রহমান ও রাণীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, সুধীমহলের সদস্য, আইডিয়াল একাডেমী বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category