• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে আগুনে ক্ষতিগ্রস্থ্য ৪দোকানীকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান

দিনকাল বিডি ২৪ / ১০৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে আগুনে ক্ষতিগ্রস্থ্য ৪দোকানীকে বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার আবাদপুকুর বাজারের কাচুঁর মোড়ে জসিম উদ্দীন কমপ্লেক্সে আগুনে ক্ষতিগ্রস্থ্য ৪জনকে ৫হাজার টাকা করে মোট ২০হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

এসময় রাণীনগর উপজেলা জামায়াতের আমির ও নওগাঁ জেলা জামায়াতের শুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস,উপজেলা জামায়াতের সেক্রেটারী শামিনুর ইসলাম,কর্ম পরিষদের সদস্য হাফেজ মো: আব্দুল কাহার ও কালীগ্রাম ইউনিয়ন জামায়াতের আমির রুকুনুজ্জামানসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,বুধবার গভীর রাতে জসিম উদ্দীন কমপ্লেক্সে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে সোনা করাত কল,মুদি দোকান,হোমিও ওষুধের চেম্বার,সেলুনসহ ৫/৬টি দোকান ভস্মিভূত হয়। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে উপজেলা জামায়াতের নেতত্বে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে দোকানদার নজরুল ইসলাম,আব্দুর রশিদ,আক্তার হোসেন ও শ্রী দয়াল চন্দ্রকে ৫হাজার টাকা করে মোট ২০হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category