• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

রাণীনগরে আবাদপুকুর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

দিনকাল বিডি ২৪ / ১৭৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগরে উচ্ছেদ অভিযান করা হয়েছে। নওগাঁর রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী আবাদপুকুর বাজারে জনভোগান্তি নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ বাজারের চারমাথা মোড় থেকে কুতকুতি তোলা এলাকা পর্যন্ত সড়কের উভয় পাশে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।
​উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের উদ্যোগে এই ধারাবাহিক অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন।
আবাদপুকুর বাজার উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ ধানের হাট হিসেবে পরিচিত। এই হাটে স্থানীয় ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী ও ক্রেতাদের সমাগম ঘটে। কিন্তু দীর্ঘ দিন ধরে সড়কের দুই পাশের মূল অংশ দখল করে অবৈধ অস্থায়ী স্থাপনা গড়ে তোলায় তীব্র যানজট ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হয়ে আসছিল।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, জনস্বার্থে ও ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে আগে থেকেই অবৈধ দখলদারদের নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নিতে মৌখিক ও লিখিত নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু দখলদাররা তাতে সাড়া না দেওয়ায় গত সপ্তাহে এক সপ্তাহের সময়সীমা বেঁধে দেওয়া হয়।তিনি আরও বলেন,নির্দিষ্ট সময় পার হওয়ার পরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় আমরা গত ২০ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু করি। এরই ধারাবাহিকতায় আজ অভিযান চালানো হলো। অবশিষ্ট যে সকল অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।”অভিযান চলাকালে স্থানীয় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরতে দেখা গেছে। যানজটমুক্ত বাজার গড়তে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category