• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে ঈদের আনন্দ করতে গিয়ে ভটভটি উল্টে খাদে, নিহত ১,আহত ৮

দিনকাল বিডি ২৪ / ২৭৮ Time View
প্রকাশঃ রবিবার, ২২ মার্চ, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতনিধিঃ নওগাঁর রাণীনগরে ঈদের আনন্দ করতে গিয়ে ভটভটি উল্টে পড়ে হৃদয় (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত হৃদয় উপজেলার আমিরপুর গ্রামের মোহাম্মদ রাজ্জাক সরদারের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা নাগাদ উপজেলার ভাটকৈই গ্রাম নামক স্থানে ভটভটিতে চরে আনন্দ উল্লাস করার সময় ভটভটি উল্টে খাদে পড়ে যায়।ভটভটি উল্টে গেলে চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে দুর্ঘটনারত সকলকে উদ্ধার করে । ঘটনাস্থলেই হৃদয় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন হৃদয়কে স্থানীয় রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত হৃদয় উপজেলার লক্ষীকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী
এ ঘটনায় আরও ৮ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আহত ৮ জনের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত হৃদয়ের চাচাতো ভাই জামাল হোসেন বলেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই।ঘটনাস্থল রৃদয়কে থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই সেখানে কর্মরত চিকিৎসক হৃদয়কে মৃত্য ঘোষণা করেন।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( তদন্ত) বাবলু কর্মকার জানান নিহত রৃদয় ঈদের দিন তাদের সহপাটিদের সাথে এক সাথে ভটভটিতে চড়ে আনন্দ উল্লস করতেছি, সন্ধ্যা নাগাদ হট ভিডিও হৃদয়ের মৃত্যু হয় এ ব্যাপারে পরিবার থেকে থানায় কোন অভিযোগ করা হয় নাই ।
রৃদয়ের মরদেহ আমিরপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category