• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল শনিবার

দিনকাল বিডি ২৪ / ২৩৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

রাণীনগর নওগাঁ প্রতিনিধিঃ

রাণীনগর উপজেলার লোহাচূড়া বাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ২৯ আগস্ট ২০২৬, শনিবার, লোহাচূড়া বাজারে এ মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাদ আসর থেকে আখেরি মোনাজাত পর্যন্ত চলবে ধর্মীয় এ আয়োজন।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা এম রাশেদুল ইসলাম, এমএম তাফসীর, রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা, রাজশাহী। দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন হাফেজ মাওলানা আবু রায়হান ইবনে মিজান, সহকারী পরিচালক, আশরাফুল উলুম মাদ্রাসা, রাণীনগর, নওগাঁ।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ জুনায়েদ রহমান (চন্দন) পরিচালক, সৃষ্টি মাল্টিমিডিয়া হাই স্কুল, রাণীনগর, নওগাঁ। সভাপতিঃ আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন ফকির ও সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আককাছ আলী আকন্দ । এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মাহফিল পরিচালনা,করবেন জনাব মোঃ আঃ মান্নান আকন্দ, অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার, পূবালী ব্যাংক পিএলসি।
আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ মাহফিলে ধর্মীয় আলোচনা ও কুরআনের তাফসীরের মাধ্যমে মানুষের মাঝে ইসলামের সুমহান শিক্ষা ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই মূল উদ্দেশ্য।

মাহফিলে এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের দলে দলে অংশগ্রহণ করে ওয়াজ ও তাফসীর শ্রবণের আহ্বান জানানো হয়েছে।

আয়োজনে: লোহাচূড়া মধ্যপাড়া যুব সমাজ, রাণীনগর, নওগাঁ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category