• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে একই প্রতিষ্ঠানের তিনটি শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জণ

দিনকাল বিডি / ১৬৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ৫৮তম শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে বোহার ইসলামীয়া মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান,ওই মাদ্রাসা সুপার মোজাফ্ফর হোসেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং অত্র মাদ্রাসার শিক্ষার্থী উম্মে ফাল্গুনি শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরস্কার অর্জণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই পুরস্কার বিতরণ করা হয়।
রাণীনগর উপজেলা পরিষদ চেয়য়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু এর সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা লু’ফর রহমান।এসময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার কামরুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান,শীতকালীন ক্রিয়া প্রতিযোগিতায় ৪২জনকে এবং জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে ৩৮জনকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে উপজেলায় মাদ্রাসা পর্যায়ে বোহার ইসলামিয়া মাদ্রাসা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান,ওই মাদ্রাসার সুপার মোজাফ্ফর হোসেন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং অত্র মাদ্রাসার শিক্ষার্থী উম্মি ফাল্গুনি শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে পুরস্কার অর্জণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category