• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে কৃষি ঋণ মেলার সমাপনি অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৬৩ Time View
প্রকাশঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে অনুষ্ঠিত দুই দিনের কৃষি ঋণ মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “সহজ শর্তে কৃষি ঋণ, বদলে যাবে সবার দিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি ঋণ মেলার সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এছাড়া অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক আবুল কাশেম, সোনালী ব্যাংক পি এল সি প্রিন্সিপাল অফিস নওগাঁর ডিজিএম ওলিউজ্জামান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক জোনাল কার্যালয় নওগাঁর ডিজিএম রুহুল আমীন ও উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হকসহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের প্রধান, কর্মচারী, গনমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পর্যায়ের কৃষকরা উপস্থিত ছিলেন।এর আগে প্রধান অতিথি উপজেলা বাসস্ট্যান্ডের গোলচত্বরে চালু করা ন্যায্য মূল্যের দোকানের কার্যক্রম পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category