• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরে কৃষি প্রণোদনার বীজ-সার বিতরণের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ২৫২ Time View
প্রকাশঃ শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে রবি মৌসুমে ফসলের উ’পাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের চার হাজার ৩২৫ জন কৃষকদের মাঝে বীজ-সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে কৃষি প্রণোদনার আওতায় বিনামূল্যে,শীতকালিন পেঁয়াজ,মুগ,মসুর,খেসারি,গম,ভুট্রা,সরিষা,সূর্যমূখী,চিনাবাদাম বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন স্থানীয় এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।
রাণীনগর উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন,জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয় ও জাকিয়া সুলতানা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ,কৃষি কর্মকর্তা ফারজানা হক প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category