• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মান্দায় আনসার ও ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই

দিনকাল বিডি / ২৪৩ Time View
প্রকাশঃ বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নওগাঁর মান্দা উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত মান্দা উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রম পরিচালনা করা হয়। যাচাই-বাছাইয়ে উপজেলার ১৪টি ইউনিয়নের নারী ও পুরুষ সদস্যরা অংশগ্রহণ করেন।
মান্দা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হাফসা খাতুন ইলা বলেন, ‘শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের যাচাই-বাছাই করা হয়েছে। অনলাইনের মাধ্যমে প্রায় তিন হাজারের অধিক নারী-পুরুষ আনসার সদস্য আবেদন করেন। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে যোগ্যদের নির্বাচন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচিত সদস্যরা উপজেলার ১৪টি ইউনিয়নের ১১৩টি পূজামণ্ডপে দায়িত্ব পালন করবেন। প্রতিটি মণ্ডপে ৬ জন করে আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন।’
এসময় উপস্থিত ছিলেন—নওগাঁ জেলা আনসার ভিডিপির মনিটরিং কর্মকর্তা মঞ্জু, আত্রাই উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিন, বদলগাছী উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা গৌতম কুমার পাল এবং মান্দা উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক।
সংশ্লিষ্টরা জানান, দুর্গোৎসব চলাকালীন প্রতিটি পূজামণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরাও সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category