• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ সোমবার, ২২ মে, ২০২৩

রাণীনগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালত অত্যন্ত শক্তিশালী একটি আদালত। এই আদালতের অত্যন্ত জরুরী নিয়মকানুনগুলো সঠিক ভাবে না জানার কারণে অনেক সময় বিচারপ্রার্থীরা সঠিক বিচার পান না আবার অনেক সময় বিচারকরা ভুলও করে ফেলেন। তাই গ্রাম আদালতের বিষয়ে ভালোভাবে অবগত করে গ্রাম আদালতের মাধ্যমে সঠিক বিচার কার্যক্রম সম্পন্ন করার নিমিত্তে নিজ উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করেন।

প্রশিক্ষণে গ্রাম আদালতের অত্যন্ত জরুরী বিষয়গুলোর উপর প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। প্রশিক্ষণে উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান-১ ও সচিবরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন গ্রাম আদালত অত্যন্ত জনগুরুত্বপূর্ন ও শক্তিশালী একটি আদালত। যে আদালতের মাধ্যমে সকল বিষয়ে স্থানীয়রা বিচারিক সেবা পেয়ে আসছেন। অনেক সময় সময় এই আদালতের সঙ্গে জড়িতরা অনেক নিয়ম না জানার কারণে সঠিক ভাবে বিচার কাজ সম্পন্ন করতে পারেন না। আবার অনেক সময় অজানার কারণে গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার মতো বিচার কাজগুলো অন্য আদালতে প্রেরণ করা হয় যার ফলে তা সম্পন্ন হতে অনেক সময় লেগে যায়। তাই গ্রাম আদালতকে আরো শক্তিশালী করতে, দ্রæত আদালতে আসা মামলা ঝুলিয়ে না রেখে নিষ্পত্তি করাসহ নানা বিষয়ে আরো বেশি করে অবগত করতেই এমন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণের আয়োজন করা।

আমি আশাবাদি এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক অজানা ও ছোট বিষয়গুলো সংশ্লিষ্ট ব্যক্তিরা জানতে পারবেন এবং আদালতে আসা সকল মামলা দ্রæত নিষ্পত্তির মাধ্যমে সরকারের গৃহিত ভিশন ও মিশনকে এগিয়ে নিতে অত্যন্ত সহায়ক ভ’মিকা রাখতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category