• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরে ছাত্রলীগনেতাসহ চার জন গ্রেফতার

দিনকাল বিডি / ১৫১ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি,মাদককারবারী,সাজাপ্রাপ্ত আসামী ও চুরি মামলার আসামীসহ মোট চার জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতভর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোসলেম উদ্দীন জানান,বিস্ফোরক মামলায় জরিত সন্দেহে উপজেলার খট্রেশ্বর রাণীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা (৩২) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার সোহেল রানা উপজেলা ছয়বাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে। এছাড়া শুক্রবার সন্ধায় অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের ছাবের আলীর ছেলে নিশান (৪০) কে ৪০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়েছে। রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে। একই রাতে উপজেলার গহেলাপুর বড়িয়া গ্রামের হায়দর আলীর ছেলে বাবু মন্ডল (৫৮)কে মাছ চুরি মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়া টাকা পয়সা লেনদেন সংক্রান্ত মামলায় ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আব্দুস সামাদ প্রামানিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সামাদ উপজেলার ভাটকৈ গ্রামের রমজান আলীর ছেলে। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category