• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে ছিনতাইকারীদের কবল থেকে প্রাণ বাঁচাতে চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে গুরুতর আহত

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

রাণীনগর (নওগাঁ )প্রতিনিধি,
নওগাঁর রাণীনগরে যাত্রীবেশী ছিনতাইকারীদের কবল থেকে প্রাণ বাঁচাতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন জোবায়ের মল্লিক (২৯) নামে এক যুবক। এ ঘটনায় তার ডান হাত ভেঙে গেছে। বর্তমানে তিনি রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২ জুন) রাত আনুমানিক ৯টার দিকে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের গোনা এছাহক চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জোবায়ের রাণীনগর উপজেলার গোনা খানপাড়া গ্রামের নুর মল্লিকের ছেলে এবং ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদুল আজহার ছুটি কাটাতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন। ছুটি শেষে ঢাকায় ফেরার উদ্দেশ্যে মঙ্গলবার রাতে নওগাঁ যাওয়ার জন্য একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।
জোবায়েরের বড় ভাই নাহিদ মল্লিক জানান, অটোরিকশাটি গোনা এছাহক চত্বর এলাকায় পৌঁছালে ভেতরে যাত্রীবেশে থাকা তিন ব্যক্তি হঠাৎ তার ভাইয়ের গলায় ও পেটে চাকু ধরে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। জোবায়েরের কাছে টাকা নেই জানালে ছিনতাইকারীরা তাকে আঘাত করার চেষ্টা করে। একপর্যায়ে প্রাণ বাঁচাতে তিনি চলন্ত অটোরিকশা থেকে সড়কের পাশে লাফ দেন।
এ সময় চালকসহ ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহত অবস্থায় জোবায়ের মোবাইল ফোনে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, চলন্ত গাড়ি থেকে পড়ে যাওয়ার ফলে তার ডান হাত ভেঙে গেছে।
ঘটনার খবর পেয়ে রাণীনগর থানা পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর সঙ্গে কথা বলে। রাণীনগর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুলফিকার জানান, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনার পর মহাসড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা রাতের বেলায় মহাসড়কে পুলিশি টহল আরও জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category