• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাণীনগরে জুয়ার আসরে ভ্রাম্যমান আদালতের হানা তিনজনকে কারাদন্ড

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ সোমবার, ৬ মে, ২০২৪

রাণীনগর (নওগাঁ) :
নওগাঁর রাণীনগরে জুয়ার আসরে হানা দিয়ে তিন জুয়ারীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেল সাড়ে ৫টায় থানাপুলিশ ও উপজেলা নির্বাহীঅ কর্মকর্তা যৌথ অভিযান চালিয়ে এই সাজা প্রদান করেন।

আদালত সুত্র জানায়, উপজেলার খট্রেশ্বর হাদিপাড়া মাঠের মধ্যে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানাপুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় আসরেই তিনজনকে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এর মধ্যে আত্রাই উপজেলার সাহেগঞ্জ এলাকার রহিদুল ইসলামকে সাত দিন,একই উপজেলার জামালগঞ্জ গ্রামের রিয়াদ হোসেনকে ২০দিন এবং রাণীনগর উপজেলার খট্রেশ্বর গ্রামের আব্দুল কুদ্দুসকে সাত

দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাবাস্সম। অভিযানে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু ওবায়েদ,অফিসার, ফোর্স এবং উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা আবু রায়হান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category