• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

দিনকাল বিডি ২৪ / ১২৩ Time View
প্রকাশঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

দক্ষ যুব গড়বে দেশ,সবার আগে বাংলাদেশএই স্লোগানকে সামনে রেখে নওগাঁর রাণীনগর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে ছিল বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, যুব মেলা এবং উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ।

​রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এছাড়া দিবসটি উপলক্ষে অডিটোরিয়াম চত্বরে যুব মেলার বিভিন্ন স্টল বসে,যা দর্শনার্থীদের নজর কাড়ে।​উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাকিল কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন
​উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ ​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন​উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন।

​উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাসসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
​অনুষ্ঠানে বক্তারা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শেষে সফল যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।​এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন যুব সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category