• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি

দিনকাল বিডি / ৫৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁয় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতী ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবারকল্যাণ কর্মীরা। বুধবার সকাল ৯টা থেকে জেলার রাণীনগর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। কর্মবিরতী পালন করায় পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তী পড়তে হয়েছে সেবাগ্রহীতাদের।এসময় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মেহেদী হাসান, পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রশান্ত চন্দ্র পাল, পরিবার কল্যান সহকারী শাহিনুর বানু, পরিবার কল্যাণ পরিদর্শিকা রেবা রানী সাহা প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।এসময় পরিবার কল্যাণ কর্মীরা দাবি করে বলেন প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ মাঠ কর্মচারীরা দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেকে বঞ্চিত। ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে। যা অর্নৈতিক কোন দাবী না। এটা তাদের মৌলিক দাবী। তাই প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুশিয়ারি দেন তারা।মো: মেহেদী হাসান বলেন ইতোপূর্বে আমরা মানববন্ধন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি পালন করে আসছি। এত কিছুর পরেও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। এটা কোন অর্নৈতিক দাবী না। এটা আমাদের মৌলিক দাবী। আমাদের দাবি নিয়োগবিধি অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category