• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের সকাপ ভেঙে দেড় ঘন্টা চলাচল বন্ধ পরে বগি রেখেই চলে যায় ট্রেন

দিনকাল বিডি ২৪ / ৮৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ জুন, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পিছনের বগির স্প্রিং সকাপ ভেঙ্গে প্রায় দেড় ঘন্টা চলাচল বন্ধ ছিল। পরে ত্রæটিপূর্ণ বগি রেখেই রাজশাহীর উদ্দেশ্যে ছেরে যায় ট্রেনটি। মঙ্গলবার সকাল পৌনে ১০টা নাগাদ লাইনের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়ছেন সংশ্লিষ্ঠরা।

রাণীনগর রেল ওয়ে স্টেশন মাস্টার মানিক হোসেন জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৫৩২নং বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ১০টা নাগাদ রাণীনগর স্টেশন ছেড়ে যাবার পর বিজয়কান্দি বড়বড়িয়া এলাকায় পৌছলে হঠা’ করেই পিছনের ‘ক’ নং বগির নিছে স্প্রিং সকাপ ভেঙ্গে যায়। এসময় পিছনের বগিতে থাকা গার্ড বুঝতে পেরে ভ্যাকম টেনে ট্রেনটি থেমে দেয়। এতে ট্রেনটি মাঝ পথেই থেমে গেলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে। পরে খবর পেয়ে উর্দ্ধতন কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রায় আধাঘন্টা পর ত্রæটিপূর্ণ পিছনের বগি রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। এর পর ঘন্টা দেড়কের মধ্যেই সান্তাহার থেকে আলাদা ইঞ্চিন নিয়ে এসে ত্রæটিপূর্ণ ওই বগিটি রাণীনগর স্টেশনে নিয়ে এসে লাইন ক্লিয়ার করা হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন,এঘটনায় কোন হতাহত হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category