• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস পালিত।

দিনকাল বিডি / ১৭২ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। শুক্রবার দিনভর বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদ্যযাপন করা হয়।
শুক্রবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৫০বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এর পর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পুস্পস্তবক অর্পণ ও সরকারী বে-সরকারী অফিস ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে সদরের শের-এ বাংলা সরকারী মহাবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,পতাকার প্রতি সম্মান প্রদর্শণ,কুচকাওয়াজ ও ডিসপ্লে ও পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া বীর মুক্তিযোদ্ধা,যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সমাবেশ ও সংবর্ধণা দেয়া হয়। বাদ যোহর মসজিদ/মন্দির,গীর্জা ও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়।এছাড়া বঙ্গবন্ধুর সুখী,সমৃদ্ধ,ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আলোচনা সভা,প্রীতি ফুটবল প্রতিযোগিতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শন ও নাট্যনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। এছাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,সহকারী কমিশনার (ভূমি) হাফিজুর রহমান,ওসি আবুল কালাম আজাদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা/কর্মচারী,থানাপুলিশ,মুক্তিযোদ্ধা কমান্ড,ফায়ার সার্ভিস,আনছার ভিডিপিসহ জনপ্রতিনিধি,রাজনৈতিক নেতা-কর্মী ও গন্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category