• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে মুক্তিযোদ্ধা নওশের আলীর শ্রদ্ধা নিবেদন

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী। ১৫ই আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফিরাত কামনায় শোকাবহ মাস আগষ্টের প্রথম দিন মঙ্গলবার সকাল ৯টা নাগাদ এক মিনিট নীরবতা পালন,দোয়া ও মোনাজাত শেষে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন তিনি।

মুক্তিযোদ্ধা নওশের আলী রাণীনগর উপজেলার গোনা ইউনিয়নের খাজুরিয়াপাড়া গ্রামের বাসিন্দা। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।এ সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রহিমুল বাশার বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম শরিফ উদ্দীন, সাবেক সদস্য মিরাজ শেখ,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি পিন্টু হোসেন মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা আল্লামা ইকবাল ইংরেজ, বতর্মান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমন মাহমুদ,শামীম রহমান ও উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক রোকুনুজ্জামান রাব্বী প্রমূখ উপস্থিত ছিলেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category