• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের মতবিনিময় সভা

দিনকাল বিডি ২৪ / ১৫১ Time View
প্রকাশঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা ইউনিট কমান্ডের আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেে• এই সভা অনুষ্ঠিত হয়।বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক গামার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব মো. ওয়ালিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আজাদ হোসেন মুরাদ, উপজেলার সাবেক কমান্ডার ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান প্রমুখ।গত ১৪ আগস্ট বীর মুক্তিযোদ্ধা আরিফুজ্জামান খাঁন আরিফকে আহ্বায়ক করে মুক্তিযোদ্ধা সংসদ রাণীনগর উপজেলা ইউনিট কমান্ডের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category