• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে শিশুকে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬

রাণীনগর(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর রাণীনগরে ১২বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে
শনিবার সন্ধায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় থানাপুলিশ অভিযান চালিয়ে নিশান
আলী (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতার নিশান উপজেলার ঘোষগ্রাম
হিন্দুপাড়া গ্রামের সোলেমান আলীর ছেলে।
মামলা সুত্রে জানাগেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশু তার নিজ বাড়িতে মাছ ধরা জালের
কাজ করছিল। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে যুবক নিশান মোবাইল ফোনের চার্জার
দেওয়ার কথা বলে কৌশলে শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যায়। এর পর তাকে জোরপূর্বক ধর্ষণ করে।
ধর্ষনের সময় মেয়ের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। এঘটনায় শিশুর মা
বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,ধর্ষনের অভিযোগে শিশুর মা বাদী
হয়ে নিশান নামের এক যুবকের বিরুদ্ধে শনিবার সন্ধায় থানায় মামলা দায়ের করেছেন। মামলার
প্রেক্ষিতে অভিযান চালিয়ে সাথে সাথে যুবক নিশানকে গ্রেফতার করা হয়েছে। রোববার
গ্রেফতার নিশানকে আদালতে এবং শিশুকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category