• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাণীনগরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ছাত্রলীগ নেতার পরিচ্ছন্ন অভিযান

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আসাদুজ্জামান আসাদ পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রেখেছেন। স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন এর সদস্যদের সহায়তায় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত এবার সদরের মেইন সড়কের পাশে বটতলীতে ময়লার ভাগাড় পরিষ্কার কাজ করেন। আসাদ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও নওগাঁ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের প্রয়াত এমপি ইসরাফিল আলমের ভাতিজা।

আসাদ জানান, রাস্তার পার্শ্বে এবং বিভিন্ন উন্মুক্ত স্থানে ফেলে রাখা ময়লা-আবর্জনার স্তুপ থেকে ছড়িয়ে পরা দূষিত দূর্গন্ধে পথচারীরা অতিষ্ঠ হয়ে ওঠে। জনস্বাস্থ্য সু-রক্ষা এব্ং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রতিটি নাগরীকের দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকেই নিজ উদ্যোগে রাণীনগর শহরকে দূষিত পরিবেশ থেকে মুক্ত করতে গত শুক্রবার থেকে পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়েছে। শহরের যেখানেই ময়লার ভাগার রয়েছে সেখানেই প্রতি শুক্রবার পরিষ্কার কাজ করা হবে। এর আগে অভিযানের প্রথম দিন গত শুক্রবার রাণীনগর সদরের আঞ্চলিক মহা সড়কের পাশে একটি ময়লার ভাগার পরিচ্ছন্ন করা হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৯ফেব্রæয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত সদরের প্রধান সড়কের বটতলি এলাকায় জমে থাকা আরো একটি ময়লার ভাগার পরিষ্কার কাজ করা হয়। তরুন এই ছাত্রলীগ নেতা আসাদ জানান,সেচ্ছা সেবী সংগঠন বিডি ক্লিন এর সহায়তায় এই অভিযান চলছে এবং পুরো শহর পরিষ্কার না হওয়া পর্যন্ত পরিচ্ছন্ন অভিযান অব্যাহত থাকবে। বিডি ক্লিনের প্রায় ২০জন সদস্য এবং স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা এই পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয়। অভিযান সফলে সবার সার্বিক সহযোগিতা কামনাসহ শহরকে পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন হবার আহŸান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category