• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাণীনগরে সাংবাদিকদের সাথে ওসি‘র মতবিনিময়

দিনকাল বিডি ২৪ / ১৪৭ Time View
প্রকাশঃ সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী মাসুদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার সকালে ওসির কার্যালয়ে উপজেলার তিনটি প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে এই মতবিনিময় করেন তিনি। উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সঠিক তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রদান করে সার্বিক সহযোগিতার আহŸান জানান মেহেদী মাসুদ। তিনি বলেন,সাংবাদিকরা হলেন তথ্যের ভান্ডার। আমাদের কাছে কোন সংবাদ আসার আগেই আপনাদের নিকট পৌছে যায়। তাই যে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটার আগে জানতে পারার সাথে সাথে তা আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে এবং সার্বিক সহযোগিতা করতে অনুরোধ করেন। তিনি বলেন,পুলিশ ও সাংবাদিকরা একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ। এক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা,গঠনমূলক পরামর্শ ও সহযোগিতার কোন বিকল্প নেই।
মতবিনিময় সভায় রাণীনগর প্রেসক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন,সম্পাদক শাহরুখ হোসেন আহাদ,সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম,অধ্যক্ষ হারুনুর রশিদ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক,সম্পাদক সুকুমল কুমার প্রামানিক, প্রেসক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী সেলিম, সম্পাদক আব্দুর রউফ রিপনসহ উপজেলার তিনটি প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত শনিবার রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ কে প্রত্যাহার করে নওগাঁ ওআর হেডকোয়ার্টারে বদলি করা হয়।এর পর রোববার থেকে থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদি মাসুদকে ওসি (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category